বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একশ' নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনুর মারপিটে আহত হয়েছেন।
আহত অবস্থায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা গেছে, ঘটনার দিন ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম বাদশার অনুপস্থিতিতে তার সম্পর্কিত শ্যালক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু সভাপতির দায়িত্ব পালন করছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দীন সঞ্চালনের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি উপস্থিত দর্শকদের মতামত নিচ্ছিলেন। আর এ নিয়ে তার সঙ্গে রুনুর কথা-কাটি হয়। এতে রুনু ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করেন।
এ ঘটনায় শিক্ষক জসিমউদ্দীন বাদী হয়ে মোরেলগঞ্জ থানা ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
