কানাডা মাতানোর জন্য খ্যাতিমান সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীন এবং সৈয়দ আব্দুল হাদী টরন্টো যাচ্ছেন। সেই সঙ্গে থাকছে আরো এক ঝাঁক তারকার মিলন মেলা।
আগামী ১৩ এবং ১৪মে টরন্টো প্যাভিলিয়নে আয়োজন করা হয়েছে তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যাল। টানা দুইদিনের এই অনুষ্ঠানে সাবিনা-হাদী ছাড়াও আরো থাকছেন অভিনেতা ফেরদৌস, মোশাররফ করিম, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, রোবেনা রেজা জুইঁ এবং লুৎফর রহমান জর্জ।
উদ্বোধনী পর্বে বাঁশিতে সুরের ঝঙ্কার তুলবেন ওস্তাদ দীপঙ্কর গাঙ্গুলী। উপস্থিত থাকবেন মিস সাউথ এশিয়া কানাডা ২০১৬ বিজয়ী শর্মিনী রায়। সেই সাথে স্থানীয় শিল্পীদের নানান পরিবেশনা। ফেস্টিভ্যালকে সফল করে তোলার জন্য ইতোমধ্যেই ৭১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
