দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:১০
 
দিনাজপুরের ফুলবাড়িতে হাত-পা ভাঙ্গা ও দগ্ধ অবস্থায় তপতী রাণী চৌধুরী (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার সুজাপুর তেঁতুলতলা সেতু সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বের বাঁশের ঝোঁপ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তপতী রাণী চৌধুরী সুজাপুর গ্রামের পল্লী চিকিৎসক সাধনা নন্দ চৌধুরীর প্রথম স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী পল্লী চিকিৎসক সাধনা নন্দ চৌধুরী (৫৫), তার দ্বিতীয় স্ত্রী প্রতিমা রাণী চৌধুরী (৪০) ও ছেলে আকাশ নন্দ চৌধুরীকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
থানার ওসি শেখ নাসিম হাবীব ও পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, হাত-পা ভাঙ্গা এবং আগুনে দগ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।