সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৪জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানা পাঁচজন,কালিগঞ্জ থানা ছয়জন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ দুইজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার
