চবিতে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে না দেওয়ায় মামলা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক প্রার্থীকে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে না দেওয়ায় গতকাল সোমবার মামলা হয়েছে। মামলায় সাত জন ছাত্রলীগের কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল প্রার্থী মো. এমদাদুল হক সাত জনকে আসামী করে এই মামলা করেন।

গত ২৭শে মার্চ  নিজ বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার দিতে বিশ্ববিদ্যলয়ে এসেছিলেন মো. এমদাদুল হক। এমদাদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের হক ২০০৮-০৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন।  ছাত্রলীগের সাথে যোগাযোগ করে না আসায়  এবং তাদের দাবি পূরণ না করায় পরীক্ষা দিতে দেয়নি চবি ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং  পরীক্ষার সময় শেষ হয়ে এলে শিবির কর্মী সন্দেহে তাকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগের কর্মীরা। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলছে মৌখিক পরীক্ষ হয়ে গেছে তাই এ বিষয়ে আর কোন সুযোগ নেই। ফলে শিক্ষক হওয়ার স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুলহাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।