নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামের খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গলিত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয়রা বড়েন্দার গ্রামের খালে কচুড়িপানার মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরণে গেঞ্জি ও প্যান্ট রয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, মৃত্যুর কারণ জানতে মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফক/কাউছার
