চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩'শ ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বি. বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কানপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে কাইমত আলী (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলা ও থানার বিক্রমপুরের দিল মোহাম্মাদের ছেলে শাহাদাৎ হোসেন (২৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরউদ্দিন নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টার সময় নাচোল উপজেলার ধানসুরা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন, ১৩-৪৭০৬) এ-থাকা ৩’শ ৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
