কক্সবাজারের মহেশখালীতে আগুনে বাড়ি ও ধানের গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র পুড়ে যায়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মহেশখালী ইনচার্জ ধীমান বড়ুয়া জানান, রাত ১টা ১৫ মিনিটের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবুল কালামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
IMG0
আগুন ছড়িয়ে পড়লে বাড়ির মালামালসহ ২টি ধানের গুদাম পুড়ে যায়। গুদামগুলোতে পাকা ধান মজুদ ছিল বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান। আগুনের সংবাদ পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে।
ইত্তেফাক/কাউছার
