ভাঙ্গায় পৃথক ঘটনায় ২জনের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৩:১৪
 
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের একটি বাড়ি থেকে রাজমিস্ত্রী আব্দুর রাজ্জাকের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের ছমির মোল্লার ছেলে। দীর্ঘদিন পেটের ব্যথার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
অপরদিকে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানান, ভাঙ্গা-মাওয়া বিশ্বরোড়ের ভাঙ্গা ব্র্যাক অফিসের সামনে শুক্রবার সন্ধ্যায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমন চালক ইয়াসিন মিয়া (৩৫) গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা ও হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কাউছার