নারায়ণগঞ্জ: সোমবার দুপুরে বন্দরের মাহমুদ নগরে জামেয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের আমীর শাহখুল ইসলাম আল্লামা আহমাদ শফী। আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে মহাসচিব আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল কাদির, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ছগির আহমাদ, মুফতি আবু ইউসুফ আল-মাদানী প্রমুখ। আহমাদ শফী ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন এবং দোয়া করেন —ইত্তেফাক