সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০৩
সাতক্ষীরা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার ভোরে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আশরাফ হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের পাঁচপোতা গ্রামের বাসিন্দা।
 
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পপ কুমার নাথ জানান, আশরাফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি