পাবনার সাঁথিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।
জানাযায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর, মিয়াপুর, দাতালপুর, পাইক পাড়াসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর লণ্ড-ভণ্ড হয়ে যায়।
ঘটনার ৬দিন পরে শনিবার দুপুরে দুর্গতদের দেখতে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি দুর্গত এলাকার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখেন।
এসময় এলাকার এমপিকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং দ্রুত সময়ের মধ্যে মাথার উপর ছায়ার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।
