শনিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুদলের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। এতে ইউপি সদস্যসহ ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঝগড়দিয়া গ্রামে মাহবুবুর রহমানের সঙ্গে হায়াৎ খানের দীর্ঘ দিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মীমাংসার কথার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। দুদলের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হন। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, শামী মণ্ডল (২২), শহিদুজ্জামান (৪২), ধলা মিয়া (৫২), রহিমা খাতুন (২৮), আযেত আলী (৬০), আলিম মোল্লা (৫০), মনিরুল মোল্লা (৪৫), জহির মোল্লা (৬০)। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরীকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
