নাটোরে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শের-ই-বাংলা হাই স্কুল মাঠে নাটোর জেলা ছাত্রলীগ আয়োজিত এই ছাত্র সমাবেশের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলাম জেমস এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সৈকত হাসান, মো. ফারুক আহমেদ, নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সহ-সভাপতি ও নাটোর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ইত্তেফাক/ইউবি
