জগন্নাথপুরে গাঁজাসহ আটক ১

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:২৩
 
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ইব্রাহিম মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃত ইব্রাহিম পৌর শহরের হবিবনগর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। শনিবার এস আই সাইফুল আলম ও এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ পৌর শহরের হবিবনগরে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে।
 
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, ইব্রাহিমকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।