সড়ক দুর্ঘটনায় আহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র আবু হাসান বসুনিয়া মারা গেছেন।
গত বুধবার দুপুরে কুমিল্লায় বোনের বাড়িতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আবু হাসান বসুনিয়া। এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে কুমিল্লা থেকে ঢাকা নর্দান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে ভর্তি থাকার পর শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
আবু হাসান বসুনিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লালমিয়া বসুনিয়ার ছেলে । লালমিয়া বসুনিয়ার চার ছেলে এবং এক মেয়ের মধ্যে আবু হাসান বসুনিয়া ছিলেন তৃতীয়।
ইত্তেফাক/ইউবি
