১৫৪ ট্যানারির জরিমানার ৩১ কোটি টাকা মওকুফ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৩:৫৯
 
পরিবেশ দূষণের দায়ে জরিমানা বাবদ ১৫৪ ট্যানারির কাছে পাওনা ৩১ কোটি টাকা মওকুফ করে দিয়েছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাজারিবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুত্ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার পর তাদের এই জরিমানা মওকুফ করা হয়। একই সঙ্গে সাভারে স্থানান্তরিত ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুত্ ও পানির সংযোগ চেয়ে আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এ আদেশ দেন। একইসঙ্গে ট্যানারি শ্রমিকদের পুনর্বাসনে প্রত্যেক ট্যানারি মালিককে ৫০ হাজার টাকা করে সরকারের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
 
হাজারিবাগের ট্যানারিগুলোকে পরিবেশ দূষণের দায়ে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানার কিছু টাকা তারা পরিশোধও করেছিল। বাকি ছিল ৩১ কোটি টাকা। পরে এই টাকা মওকুফ চেয়ে আপিল বিভাগে ট্যানারি মালিকরা আবেদন করে।
 

আবেদনের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রিটকারির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ শুনানি করেন।