মাদ্রিদ ডার্বিতে জিততে পারলো না রিয়াল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৪:৩৯
আরো একবার ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হতাশ হতে হল রিয়াল মাদ্রিদকে। শনিবার অ্যাটলেটিকো তারকা এন্টোনিও গ্রিজম্যানের কল্যাণে নগর প্রতিদ্বন্দ্বীদের সাথে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে গত চারটি হোম ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে জিততে ব্যর্থ হল গ্যালাক্টিকোরা।
 
পপের গোলে বিরতির ঠিক পরপরই এগিয়ে যাওয়া রিয়ালের জন্য পূর্ণ তিন পয়েন্টই অপেক্ষা করছিল। এই ম্যাচে জয়ী হতে পারলে ২০১২ সালের পরে প্রথম লা লিগা শিরোপা জয়ের পথেও অনেকখানি এগিয়ে থাকতো স্বাগতিকরা। কিন্তু ম্যাচ শেষের ৫ মিনিট আগে গ্রিজম্যান রিয়ালের স্বপ্ন শেষ করে দেয়। জিনেদিন জিদানের মাদ্রিদের বিপক্ষে ঘরের বাইরে অ্যাওয়ে ম্যাচে একমাত্র দল হিসেবে অ্যাটলেটিকোই শতভাগ সাফল্য ধরে রেখেছে। লিগে গত তিনটি সফরেই রিয়ালের মাটিতে রিয়ালকে পরাজিত করেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। 
 
প্রথমার্ধে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের দুর্দান্ত সেভ ও স্টিভেন সেভিচের অসাধারণ এক ক্লিয়ারেন্সে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রচেষ্টাগুলো নষ্ট হলে রিয়ালের এগিয়ে যাওয়া হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে আর রিয়ালকে হতাশ হতে হয়নি। টনি ক্রুসের হেড থেকে পেপের দারুণ হেড গোলের ঠিকানা খুঁজে পায়। এই গোলের পরপরই স্বাগতিকরা অ্যাটলেটিকোর ওপর চাপ বজায় রেখে খেলতে থাকে। তবে মাঝে মাঝে অ্যাটলেটিকো মাদ্রিদের গোল এরিয়ায় বিপদজনক হয়ে উঠছিল। তারই ধারাবাহিকতায় গ্রিজম্যান ম্যাচের শেষের দিকে সমতায় ফেরান, মৌসুমে এটি তার ১৫তম লীগ গোল। এর ফলে রিয়ালের কোচ হিসেবে জিদানের ৫০তম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলোনা তার শিষ্যরা।
 
দিনের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মালাগার কাছে ২-০ গোলে পরাজিত হওয়ায় এই ড্রয়ে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল। ম্যাচের শুরুতেই সাওল নিগুয়েজের হেড রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে পাশ কাটিয়ে বাইরে চলে যায়। তবে রোনালদোর শটটি কোনরকমকে রক্ষা করে ওবলাক সফরকারীদের রক্ষা করেন। অ্যাটলেটিকোর রক্ষণভাগের চার খেলোয়াড়কে বিবেচনায় আনতে গিয়ে মাদ্রিদ প্রায়ই বলের পজিশন থেকে দূরে সরে আসছিল। রোনালদোর সাথে বল আদান প্রদান করে করিম বেনজেমার একটি প্রচেষ্টা রুখে দেন ওবলাক। প্রথমার্ধের মাঝামাঝিতে রোনালদোর স্ট্রাইক ওবলাককে পরাস্ত করলেও সেন্টার ব্যাক সেভিচ দারুণভাবে লাইনের ওপর থেকে সফরকারীদের রক্ষা করেন।
 
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মাদ্রিদ আবারো বল ও মাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। প্রথম তিন মিনিটেই দুটি গোলের সুযোগও তারা নষ্ট করে। মার্সেলোর ক্রস থেকে প্রথমে রোনালদো এরপর বেনজেমার শট ওবলাক রক্ষা না করলে রিয়াল তখনই এগিয়ে যেতে পারতো। কিন্তু ৫২ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। 
 
টনি ক্রুসের ফ্রি-কিক থেকে পেপের হেড অবশেষে ডেডলক ভাঙ্গে। পরের মুহূর্তেই ফার্নান্দো তোরেস সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন। ক্রুসের সাথে ধাক্কা লেগে ম্যাচ শেষের ২৩ মিনিট আগে পেপে মাঠের বাইরে চলে গেলে তা জিদানের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অফ সাইডের কারণে গ্রিজম্যানের একটি প্রচেষ্টা গোলে পরিণত হতে পারেনি। কিন্তু ৮৫ মিনিটে আর হতাশ করেননি এই ফ্রেঞ্চম্যান। কোরেয়ার কাছ থেকে কারভাজাল ও বদলী খেলোয়াড় নাচোর মাঝ দিয়ে পাওয়া বলে গ্রিজম্যান লো শটে নাভাসকে পরাস্ত করেন। বাসস।
 
ইত্তেফাক/সাব্বির