পিরোজপুরের কাউখালী উপজেলায় কঁচা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে পাঁচহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন। জরিমানাকৃতরা হলেন, উপজেলার বেকুটিয়া গ্রামের জাফর আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৮) ও জামিল হোসেন হাওলাদার (২০)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ কঁচা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ মিটার বাঁধা জাল জব্দ করে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও জামিল হোসেন নামে দুই সহোদর জেলেকে আটক করে।
ইত্তেফাক/জামান
