বলেশ্বর নদ থেকে গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:৫২
 
সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদ থেকে এক মণ ওজনের গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার হয়েছে।
 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করে স্বেচ্ছায় বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত টাইগার টিমের সদস্যরা।
 
টাইগার টিমের লিডার মো. জাকির মুন্সি জানান, সম্ভবত পাচারকারী চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করেছে। মারা যাওয়ার কারণে নদীতে ফেলে দিতে পারে। ওই হরিণের পিছন দিকে তিনটি গুলির আঘাত দেখা যায়।
 
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার বলেন, হরিণটির মাংস কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে আর চামড়া সংরক্ষণে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/জামান