পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ২০তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার রাতে শেষ হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বসু, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শিক্ষক প্রবীর হালদার মিন্টু, মো. এমরান জোমাদ্দার প্রমুখ।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে ৪৬টি ইভেন্টে ৩০০ প্রতিযোগির মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। শুরুর দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
