নেত্রকোনার মোহনগঞ্জে সামিউল আলম শেখ (০২) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সামিউল মোহনগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম শেখের একমাত্র ছেলে। রবিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকলের অজান্তে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু সামিউল। তার নানাবাড়ির লোকজন অনেকক্ষণ খুঁজে না পেয়ে অবশেষে পুকুরে নেমে খোঁজে। পুকুর থেকে সামিউল আলম শেখকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু সামিউলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান শোক প্রকাশ করেছেন। বাদ মাগরিব মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুরের পারিবারিক কবরস্থানে সামিউলকে সমাধিস্থ করা হয়।
ইত্তেফাক/নূহু
