বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন র্যাপ গায়ক এরমিয়াস ডেভিডসন অ্যাশডোম ওরফে নিপসি হাসল। স্থানীয় সময় রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের হাইড পার্ক অঞ্চলে নিজের কাপড়ের দোকান ম্যারাথন ক্লোদিং কোম্পানির সামনেই নিপসিকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, বন্দুকধারী পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই নিপসি টুইট করেছিলেন, বিপজ্জনক শত্রু থাকাও আশীর্বাদ। ওই টুইট দেখে পুলিশের সন্দেহ, নিপসি হয়ত টের পেয়েছিলেন তিনি খুন হতে পারেন। -বিবিসি
