বিবিসির উপস্থাপক ও আল জাজিরা চেয়ারম্যানের ওপর নজরদারি ইউএইএ’র

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০১:০০

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বৈরুত ভিত্তিক উপস্থাপক গিসেলি খৌরি এবং আল জাজিরার চেয়ারম্যান হামাদ বিন থামার আল থানিসহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিরোধী রাজনীতিকদের ওপর নজরদারি চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এই কাজে দেশটিকে সহায়তা করেছিল মার্কিন হ্যাকাররা। ২০১৭ সালে যখন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশের দ্বন্দ্ব তৈরি হয় তখন এই নজরদারি চালানো হয়। গোপন আমিরিতি ইন্টেলিজেন্স প্রোগ্রাম এর অধীনে প্রজেক্ট র্যাভেনের মাধ্যমে নজরদারি চালায় আমিরাতের সরকার। এই কাজে সহায়তাকারী মার্কিন হ্যাকারদের মধ্যে অন্তত ৯ জন জাতীয় নজরদারি সংস্থা এনএসএ এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।