মেহেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০৯:৪০
 
মেহেরপুরে গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের পৌর কলেজমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
 
ডিবি'র এস.আই. সায়েম জানান, কুলবাড়িয়া গ্রাম থেকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী মেহেরপুর শহরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল পৌর কলেজমোড় এলাকায় অভিযান চালায়।
 
এ সময় সেখান থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম  গাঁজা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/রাফাত