মানিকগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার, পুলিশ সদস্য আহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৫:৪০
 
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রাম থেকে ডাকাতি মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে রাশেদুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হয়।
 
অপর দিকে পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হয় ডাকাত সদস্য জিলকত। পরে তার দেয়া তথ্য মতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আটক করা হয় আলমগীর ও সোহলে নামের ডাকাতি মামলা দুই আসামীকে।
 
গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এলজি, ১২ রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। আহত ডাকাত সদস্য জিলকতকে চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এছাড়াও গত দুদিনে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ মাদক দ্রব্যসহ ২৩ জনকে আটক করেছে মানিকগঞ্জে পুলিশ।
 
ইত্তেফাক/আনিসুর