গণভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি সম্মেলন কক্ষে আসেন। সম্মেলনে তিনি ভারত সফরের অর্জন ও সফলতা তুলে ধরেন।
ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে সাক্ষাৎ করেন। দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে হায়দরাবাদ হাউসের বলরুমে বৈঠক শেষে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৩৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইত্তেফাক/ইউবি
