ঠাকুরগাঁওয়ে বিমান বন্দর চালুর দাবিতে বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খাঁন মেননের গাড়ি বহর পথরোধ করে জেলার নাগরিক সমাজ।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ থেকে রাশেদ খাঁন মেননের গাড়ি বহরটি পীরগঞ্জ উপজেলায় রওনা হলে শহরের চৌরাস্তায় পথরোধ করা হয়।
এসময় মন্ত্রী গাড়ি থেকে নেমে এসে বিমান বন্দর চালুর বিষয়ে অশ্বত্ব করলে পথরোধ তুলে নেন নাগরিক সমাজ। পথরোধে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁওয়ের নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, লেখক, শিক্ষক ও সংবাদকর্মীরা।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার শীবগঞ্জ বিমান বন্দর পরিদর্শন কালে সরকারের এককভাবে বিশাল অর্থের বিনিময়ে বিমান বন্দরটি পুনরায় চালু করা সম্ভব না বলে জানিয়েছেন। এরই প্রতিবাদে আন্দোলন ও পথরোধ করেন নাগরিক সমাজ। এ নিয়ে দু'দুবার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী।
জানাযায়, স্বাধীনতার পর ১৯৭৭ সাল পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে এর যোগাযোগ ছিল। সে সময় ঢাকা-ঠাকুরগাঁও রুটে নিয়মিত বিমান সার্ভিস চালু ছিল। তখন থেকেই ঠাকুরগাঁও বিমান বন্দরটি উত্তরের প্রত্যন্ত অঞ্চলের জনপদ সমূহের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগের একমাত্র অবলম্বন হয়ে পড়ে। তিনি আরো জানান, ১৯৮০ সালে লোকসানের অজুহাতে এ বিমান বন্দরটিকে বন্ধ করে দেওয়া হয়।
