বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যান যোগে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। এর আগে সোমবার ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদেও মুলিবাড়িতে ট্রেন পোড়ানোর মামলায় সিরাজগঞ্জ জেলা ওদায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন না মন্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার জানান, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-আর-রশিদ খান হাসান জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে যাতে নেতাকর্মীরা সাক্ষাৎ করতে না পারে এবং সরকার তার জনপ্রিয়তায় ভীত হয়ে ষড়যন্ত্র করে তাকে সিরাজগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করেছে। তিনি এটিকে নিষ্ঠুর আচরণ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
