সুইডেনের রাজধানীর স্টকহোমে একটি দোকানে লরি ঢুকিয়ে কমপক্ষে তিনজনকে হত্যার দায়ে স্বীকার করেছেন ওই ঘটনার পর আটক উজবেকিস্তানের নাগরিক রাখমাত আকিলভ (৩৯)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলার বিষয়টি স্বীকার করেন। এর আগে মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে রাখমতকে স্টকহোমের একটি আদালতে হাজির করা হয়।
সুইডেনের রাজধানীর স্টকহোমে ব্যস্ত সড়কের পাশে একটি দোকানে লরি চাপায় কমপক্ষে ৩ জন মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার একটু আগে কুইন স্ট্রিটে এ ঘটনা ঘটে।
আকিলভের আইনজীবী জোহান এরিকসন জানান, ‘আকিলভ অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আটক অবস্থায় থাকতে হবে।
ইত্তেফাক/ইউবি
