রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে নববর্ষের প্রস্তুতি

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২১:১৬
 
প্রতিবছরের ন্যায় এবারও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষকে স্বাগতম জানানোর জন্য ২১ সদস্য বিশিষ্ট নববর্ষ উৎযাপন কমিটি গঠন করা হয়েছে।
 
বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হককে আহ্বায়ক এবং  একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
 
এ উপলক্ষে শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এরপর সকাল ৯ টায় বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে আলোচনা পর্ব এবং তারপরই থাকবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোনো সদস্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
 
এছাড়া মেলায় প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট ২১টি স্টল এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রত্যেকের একটি করে স্টল মেলায় থাকবে। মঙ্গল শোভাযাত্রা এবং মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকলেই প্রস্তুতি নিতে শুরু করেছে।