মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে স্বজনরা কারাগারে

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১০:৪৯
 
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে বন্দি মৃত্যু দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের সঙ্গে দেখা করতে তার পরিবারের চার সদস্য বুধবার সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। তারা হলেন- মুফতি হান্নানের বড় ভাই আলি উজ্জামান মুন্সি, মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভিন রুমা, বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম।
 
কারাসূত্র জানায়, রাতেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে মুফতি হান্নানের বড় ভাই স্ত্রী ও দুই মেয়ে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে কোটালিপাড়া থেকে রওনা দেন। ভোরে তারা গাজীপুরে এসে পৌঁছে কারাগারের আশপাশে এলাকায় অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।
 
এর আগে রাষ্ট্রপতির কাছে করা প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর মঙ্গলবার দুই জঙ্গির সঙ্গে শেষ দেখা করার জন্য তাদের স্বজনদের কাছে বার্তা পাঠানো হয়। বুধবার সকাল ৮টা পর্যন্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর জঙ্গি শরীফ শাহেদুল বিপুলের পরিবারের কোন সদস্য কারাগারে আসেননি।
 
ইত্তেফাক/রাফাত