ময়মনসিংহের মুক্তাগাছায় ফাঁসিতে ঝুলে এক রিকশা চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তার নাম মোহাম্মদ আলী (৩৫)। তিনি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মুজাটি মধ্যপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, রাতে তার ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।
এলাকাবাসী জানান, ইতিপূর্বেও তিনি কয়েকবার একইভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, এ ব্যাপারে আজ বুধবার ইউডি মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কাউছার
