ওমানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের তিন জনের বাড়িই লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। মঙ্গলবার রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের দেশটি ওমানের রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত তিনজন হলেন- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫) এবং উপজেলার পার্শ্ববর্তী চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে জসিম উদ্দিন।
নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক মাহফুজুল হক তার নাতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কাউছার
