মহেশপুরে ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:১৪
 
দর্শনা-ঢাকা রোডে মহেশপুরের পুরন্দপুর নামক স্থানে রয়েল পরিবহনে তল্লাশি করে মহেশপুর থানা পুলিশ ৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। বুধবার সকাল ১১টায় তাদের আটক করা হয়।
 
মহেশপুর থানা সূত্রে প্রকাশ, উপজেলার পুরন্দপুর হাইওয়ে রোডে চেকিং করার সময় দর্শনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহন থেকে মহেশপুর থানার এস.আই বজলুর রহমান ৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে। 
 
আটকরা হলেন- মাসুদ প্রামানিক (৩৫) ও কোহিনুর বেগম (৫০)। 
 
এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।  
 
ইত্তেফাক/কাউছার