ধুনটে কৃষকের বাড়ি ভস্মীভূত

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:৩৯
 
বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাক প্রামানিক নামে এক কৃষকের বাড়ি ও কৃষিপণ্য পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বেলকুচি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কৃষকের পরিবারের এক শিশুর হাত থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুইটি ঘর, আসবাবপত্র, ঘরে রক্ষিত খাদ্যশষ্য ও প্রায় ৬০ মন পাট পুড়ে যায়। 
 
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে গৃহকর্তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/কাউছার