বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় জাভির বিশ্বাস লা লিগা চ্যাম্পিয়নদের শিবিরে ফেরার কোনো সম্ভাবনা নেই নেইমারের। ২০১৭ সালে ক্যাম্প ন্যু ছেড়ে আসা নেইমার বর্তমানে দ্বিতীয় মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু এরই মধ্যে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের স্পানিশ ক্লাবটিতে ফেরার ব্যাপারে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, আন্তর্জাতিক বিরতির সময় ব্রাজিল ফুটবলারটি বার্সেলোনার এক উপদেষ্টা আন্দ্রে কুরির সাথে দেখা করেছিলেন। তারপরও জাভি বলেন, ‘আমি এমনটা দেখছি না। আমি এও মনে করি এটা ভালোভাবে হয়নি। আমি কোনোভাবেই এ সম্ভাবনা দেখছি না। আমি পত্রিকায় অনেক কিছু পড়েছি। কারণ ফুটবলের সব বিষয়েই আমি হালনাগাদ থাকতে চাই। কিন্তু নেইমারের বার্সেলোনায় ফেরার ব্যাপারে আমি মনে করি সম্ভাবনা শূন্য।’
