বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণের জন্য সর্বতোভাবে তাদের পাশে আছে। প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে নানা ধরণের কর্মসূচিও গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় গ্রীসে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এক স্বাগতসভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি. এসব কথা বলেন।
দূতাবাস চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃজসীমউদ্দিন। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারেরগৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করেন। বিমান বন্দরে প্রবাসীদের হয়রানিবন্ধে প্রবাসীকল্যাণ ডেস্ক, প্রবাসীদের জন্য হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসীদের সন্তানদের ভর্তির সুযোগ নিশ্চিত করণে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন। প্রবাসীদের জন্য তিনটি বিমান বন্দরে হেল্প ডেস্ক স্থাপন,বিমান বন্দরেএম্বুলেন্স সার্ভিস চালু,প্রবাসীদের সন্তানদের স্কলারশিপ প্রদান এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগসহ নানা কর্মসূচী সম্পর্কেও তিনি তার বক্তব্যে উল্লেখকরেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য ঋন প্রদান করা হচ্ছে । প্রবাসে মৃত্যু হলে বাংলাদেশী নাগরিকদের পরিবার দেশে ৩ লক্ষ টাকা এবং বিমান বন্দরেমৃত ব্যক্তি পরিবার লাশ পরিবহনেরজন্য ৩৫ হাজার টাকা করে পাচ্ছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া অসুস্থ ও পঙ্গু ব্যক্তিদের জন্য ১ লাখ টাকা প্রদান করা হচ্ছে, বিদেশগামীসকল কর্মীকে বীমাকরে দেশের বাইরে আসার বিষয়টি ও নিশ্চিতকরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
মন্ত্রী আরো বলেন, প্রবাসীদেরজন্য বাংলাদেশে আবাসন সুবিধা নিশ্চিত করণে বর্তমান সরকার ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোরসহ বেশ কয়েকটি স্থানে বিশেষ আবাসন প্রকল্প হাতে নিয়েছে। গ্রীসে একমাত্র বাংলাশিক্ষা স্কুল, দোয়েল একাডেমীর জন্য এথেন্সে ভবন সুবিধা বিষয়ে মন্ত্রী বলেন,দূতাবাসের মাধ্যমে সুনিদির্ষ্ট প্রস্তাব পাওয়া গেলে গ্রীসে স্কুল প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে।

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ একটি জটিল প্রক্রিয়া। অন্যান্য দেশের অভিজ্ঞতা নিয়ে কি ভাবে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা যায় তা নির্বাচন কমিশনের বিবেচনাধীন রয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সেবাসমূহ পাওয়ার জন্য গ্রীসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীগণকে মন্ত্রণালয়ের আওতায় রেজিষ্ট্রশন করে ডাটাবেজভূক্ত হওয়ার জন্যও তিনি অনুরোধ করেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত জসীমউদ্দিন। রাষ্ট্রদূত গ্রীসের প্রবাসীদের কল্যাণে গৃহীত সরকার এবং দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া তিনি প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে তাদের কল্যাণের জন্য বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। দেশে এবং বিদেশে প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং ইউরোপের একমাত্র বাংলা স্কুল দোয়েল একাডেমীর জন্য একটি ভবননির্মাণের জন্য প্রবাসীদের দীর্ঘ দিনেরআকাঙ্খা সম্পর্কে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন। গ্রীস প্রবাসী বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।
উল্লেখ্য এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথমবারের মত রেমিটেন্স সম্মাননা প্রদান করেন। এই সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রী রেমিটেন্স সম্মাননা প্রাপ্ত প্রবাসীদের সাথে পরিচিত হন। গ্রীসে অর্থনৈতিক দুর্দিনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর এই সফর গ্রীস প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে।
ইত্তেফাক/রেজা
