জামালপুরে এক জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০০:৫৩

জামালপুরে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানিয়েছেন, গত ১২এপ্রিল মঙ্গলবার গভীর রাতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে আসাদুল ইসলাম আসাদ নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসাদ জেএমবির তালিকাভূক্ত সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় একটি নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

বুধবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দ্দেশ দেয়।

ইত্তেফাক/নূহু