দক্ষিণ তিব্বতে ভারত অবৈধ শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছে চীন। এর ফলে সেখানকার মানুষ চীনের অধীনে আসতে চাইছেন। চীনের সরকারি সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন কথাই লেখা হয়েছে। অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে চীনা পররামন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দালাইলামার ভারত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
চীনা সংবাদপত্রের প্রতিবেদনটিতে মূলত দু’টি দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, প্রতিবেদনে ভারতকে আক্রমণ করা হয়েছে ও অরুণাচল ভারতের নয় বলে লেখা হয়েছে। দ্বিতীয়ত, দালাইলামার তীব্র নিন্দা করা হয়েছে। এ ছাড়া দালাইলামা নিজের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য ভারতের থেকে যে সহায়তা নিচ্ছেন, তার বিনিময়েই তাওয়াংকে ভারতের হাতে তুলে দিতে চাইছেন বলেও উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক/রাফাত
