উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা চেয়ে রিটের রায় আজ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৭
 
উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা করার প্রশ্নে জারিকৃত রুলের ওপর রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
 
বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালে রিট করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২৮ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। 
 
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিলো। আজ রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রয়েছে।
 
ইত্তেফাক/কাউছার