শিবগঞ্জে অস্ত্র, ম্যাগজিন, গুলি, শুটারগানসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটককৃত যুবক হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামের মোখলেসুরের ছেলে মনিরুল ইসলাম (২০)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি নূরে আলমের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারের পাশে নজরুল ডাক্তারের আম বাগানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, একটি শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ মনিরুলকে আটক করা হয়।এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
