প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন গফরগাঁও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স গফরগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮৭টি ভেন্যুতে বড় পর্দায় প্রজেক্টের মাধ্যমে প্রর্দশিত হয়।
ছাত্র-শিক্ষক-অভিভাবক, ইমাম, আলেম-ওলামা, পুরোহিত, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, নারী নেত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত ছিলেন।
এ উপলক্ষে উপজেলার মূল সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে। স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে এখানে কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে সকাল ১০টায় প্রতিটি ভেন্যুতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ সমাবেশে যোগদান করেন।
ইত্তেফাক/কাউছার
