সখীপুরে চেয়ারম্যানসহ তিন প্রার্থীর অর্থদণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৫৭
 
টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যানসহ তিন প্রার্থীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ অর্থদণ্ড করেন। এরা হচ্ছেন- গজারিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মফিজুল ইসলামকে এক হাজার, একই ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ওয়াসিমকে এক হাজার এবং দাড়িয়াপুর ইউপির ৯নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আজিজ তালুকদারকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
 
আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ওই তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান