ময়মনসিংহের ফুলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শেষে বোমাতঙ্কের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়াসহ কয়েক শতাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠান শেষে লোকজন চলে যাওয়ার সময় একটি চেয়ারে সিলভার রঙের রেপিং পেপারে মোড়ানো কৌটা ও একটি নীল রঙের শপিং ব্যাগ কে বা কারা রেখে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে যৌথভাবে তারা লোকজন ও মালামাল সরিয়ে পানি ঢেলে ও কৌটাটি পানিভর্তি বালতিতে রাখে। পরে পুলিশ কাগজ মোড়ানো কৌটাটির আবরণ খুলে একটি খালি রঙের কৌটা বের করে আনে।
একদিকে বোমাতঙ্কে হুড়োহুড়ি, অপরদিকে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। খবরটি ছড়িয়ে পড়লে টক অব দ্যা ফুলপুরে পরিণত হয়। তবে কোন অঘটন না ঘটায় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফুলপুর থানার ওসি আলী আহম্মদ মেললা জানান, আতঙ্ক ছড়ানো জন্যই এটা করা হতে পারে।
ইত্তেফাক/জামান
