পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 'শেখ হাসিনার রাজনীতি ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা, দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে রাজনীতি করি।'
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌল্লা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আমিরুল ইসলামের সঞ্চালনা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, 'আমি দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করতে পারিনা। আমরা ক্ষমতায় আসার পর দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং আমাদের স্বচ্ছ রাজনীতির কারণে সম্ভব হয়েছে।'
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, বাঘা থানা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, কলেজ শিক্ষার্থী মোসা: মিম আক্তার, আসাদ তারুমা ও আফতাবুল আলম।
উপস্থিত ছিলেন, বাঘা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, মোজাহার হোসেন মহিলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা মাজার শরিফের মতোয়াল্লী খন্দকার মনসুরুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আলী মাহামুদ এবং রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভানেত্রী বিপাশা খাতুন, সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।
