বাগেরহাটে চারটি ড্রেজার পুড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২১:৪৯
 
বাগেরহাটের ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে ভৈরব নদীর দড়াটানা এলাকায় অভিযান চালিয়ে ওই ড্রেজার চারটি পুড়িয়ে দেওয়া হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ জানান, ভৈরব নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ বালু তোলার কারণে চারটি ড্রেজার জব্দ করে আগুন দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ অবৈধ বালু তোলে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/জামান