ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এর আয়োজন করে বাজার দোকান মালিক সমিতি।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, ফুড অ্যাসোসিয়শনের সভাপতি নাসিমউদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক এম সাইফুল মাবুদ, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, হাটগোপালপুর দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. এসএজি মিল্টন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
