বর্ণিল আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গাংনীর সবর্ত্রে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। বৈশাখকে বরণ করতে সকাল ৮ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিরাট মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
IMG0
আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিশিষ্ট সামাজিক সংগঠক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার, নারী নেত্রী নুরজাহান বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্ত্বরের শিশুপার্কে পান্তার আয়োজন করা হয়।
এদিকে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হচ্ছে।
ইত্তেফাক/রাফাত
