মঙ্গল শোভাযাত্রা ও প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলায় চলছে বর্ষবরণ উৎসব। আজ শুক্রবার সকালে শহরের অফিসার্স ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাতের আয়োজন করা হয়।
এরপর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ইত্তেফাক/রাফাত
